× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাধারণ মানুষের সেবায় কোন হয়রানি নয়: গৃহায়ন কর্মকর্তাদের পূর্তমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৬ ১৮:৩৩ পিএম

আপডেট : ১৪ মে ২০২৬ ১৮:৩৪ পিএম

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বৃহস্পতিবার ঢাকায় সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বৃহস্পতিবার ঢাকায় সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাধারণ মানুষের সেবা প্রদানের ক্ষেত্রে কোন ধরনের হয়রানি না করার জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের প্রতি নির্দেশ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও ভূমি ব্যবস্থাপনা ডিজিটালাইজেশন করা হবে। গৃহায়ন কর্তৃপক্ষের যেকোন ভালো উদ্যোগ বাস্তবায়নে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বৃহস্পতিবার ঢাকায় সেগুনবাগিচায় জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় একথা বলেন।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, অতিরিক্ত সচিব মো. আব্দুল মতিন ও জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোসা. ফেরদৌসী বেগম।

পূর্তমন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্যে আরও বলেন, অতিরিক্ত অর্থলোভ সমাজে নৈতিকতা, মানবিকতা ও সামাজিক মূল্যবোধকে ক্ষয় করছে। পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ রেখে যেতে হলে আত্মসমালোচনা, আত্মশুদ্ধি এবং সততার চর্চা অপরিহার্য।

মতবিনিময় সভায় কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর বলেন, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ সাধারণ মানুষের আবাসনের স্বপ্ন পূরণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি গুরুত্বপূর্ণ সেবাধর্মী প্রতিষ্ঠান। একজন মানুষ সারাজীবনের সঞ্চয় ব্যয় করে একটি ফ্ল্যাট বা প্লট ক্রয় করেন। তাই মালিকানা হস্তান্তরসহ পরবর্তী সেবাসমূহ সহজ, দ্রুত ও হয়রানিমুক্তভাবে নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা