× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা আনতে নতুন ব্যবস্থাপনার ঘোষণা সচিবের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ মে ২০২৬ ১৫:৫১ পিএম

আপডেট : ১৪ মে ২০২৬ ১৫:৫৫ পিএম

ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন ব্যবস্থাপনা চালুর ঘোষণা দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন ব্যবস্থাপনা চালুর ঘোষণা দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভূমি অধিগ্রহণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নতুন ব্যবস্থাপনা চালুর ঘোষণা দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ৷ 

সচিবালয়ে নিজ কক্ষে ৬ষ্ঠ ও ৭ম ভূমি ব্যবস্থাপনা ফান্ডামেন্টাল কোর্সের সমাপনী অনুষ্ঠানে বুধবার প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে  তিনি এ মন্তব্য করেছেন।

সালেহ আহমেদ বলেছেন, ভূমি প্রশাসনের প্রতিটি স্তরে দুর্নীতি কমিয়ে জনগণকে দ্রুত ও হয়রানিমুক্ত সেবা দেওয়াই এখন সরকারের প্রধান লক্ষ্য।

সিনিয়র সচিব বলেন, “আমার সময় যারা নিয়োগ পেয়েছেন, তাদের কোনো ধরনের আর্থিক খরচে ফেলিনি। সরকারি নির্ধারিত ১১২ টাকার ডাক ফি ছাড়া আর কোনো অর্থ ব্যয় করতে হয়নি। সম্পূর্ণ স্বচ্ছ ও মেধাভিত্তিক প্রক্রিয়ায় আপনাদের নিয়োগ দেওয়া হয়েছে।”

তিনি বলেন, অতীতে ভূমি অধিগ্রহণ ও ভূমি ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের মধ্যে নানা ধরনের অভিযোগ ও অনাস্থা ছিল। বিশেষ করে দালালচক্র, অতিরিক্ত অর্থ দাবি এবং দীর্ঘসূত্রতার কারণে মানুষ ভোগান্তিতে পড়ত। সেই চিত্র বদলাতে সরকার প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ প্রশাসনিক কাঠামো গড়ে তুলছে।

এ এস এম সালেহ আহমেদ বলেন, “আপনারা শুধু সরকারি কর্মকর্তা নন, জনগণের আস্থার প্রতীক। দুর্নীতির বিরুদ্ধে, জনগণের স্বার্থে আপনারা আমার সৈনিক হিসেবে কাজ করবেন। কোনো অসাধু চক্রের কাছে মাথানত করা যাবে না।”

তিনি আরও বলেন, ভূমি অধিগ্রহণ কার্যক্রমে ডিজিটাল পদ্ধতি আরও সম্প্রসারণ করা হবে। এতে ক্ষতিগ্রস্ত জমির মালিকরা দ্রুত ক্ষতিপূরণ পাবেন এবং হয়রানি কমবে। একই সঙ্গে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা হবে।

সিনিয়র সচিব কর্মকর্তাদের সততা, মানবিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে বলেন, “জনগণ যেন ভূমি অফিসে এসে সম্মান পায়, সেটি নিশ্চিত করতে হবে। মানুষের দুর্ভোগ বাড়ায় এমন কোনো আচরণ সহ্য করা হবে না।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা