× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পদ্মা ব্যারেজসহ ১৬ প্রকল্প একনেকে উঠছে আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৬ ১০:২৬ এএম

আপডেট : ১৩ মে ২০২৬ ১০:৪৪ এএম

একনেক সভায় পদ্মা ব্যারেজসহ বড় উন্নয়ন প্রকল্প অনুমোদনের প্রস্তাব উপস্থাপন করা হবে আজ। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

একনেক সভায় পদ্মা ব্যারেজসহ বড় উন্নয়ন প্রকল্প অনুমোদনের প্রস্তাব উপস্থাপন করা হবে আজ। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

পদ্মা ব্যারেজসহ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৩৯ হাজার ৩১৩ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের উপস্থাপন করা হচ্ছে।

সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভা কক্ষে বুধবার  একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, প্রকল্পগুলোতে সরকারের নিজস্ব অর্থায়নের অংশই সবচেয়ে বেশি, যা মোট ব্যয়ের প্রায় পুরোটাই বহন করছে।

প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৯ হাজার ৯৮ কোটি ৬ লাখ টাকা, বৈদেশিক ঋণ ১৭২ কোটি ২৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৪৩ কোটি ৭ লাখ টাকা। মোট ১৬টি প্রকল্পের মধ্যে নতুন প্রকল্প রয়েছে ৯টি, সংশোধিত ৬টি এবং মেয়াদ বৃদ্ধি পাচ্ছে একটি প্রকল্পের।

সভায় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদসহ সংশ্লিষ্ট মন্ত্রীরা উপস্থিত থাকবেন। এছাড়া পরিকল্পনা প্রতিমন্ত্রী মোঃ জোনায়েদ আব্দুর রহিম সাকিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেবেন।

একনেকে উপস্থাপিত প্রকল্পগুলোর মধ্যে বড় চেয়ে বড় প্রকল্প হলো পদ্মা ব্যারেজ (১ম পর্যায়) প্রকল্প। ৩৪ হাজার ৪৯৭ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে রাজবাড়ীর পাংশায় ২ দশমিক ১ কিলোমিটার দীর্ঘ পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে। প্রকল্পের মেয়াদকাল ধরা হয়েছে ২০২৬ সালের জুলাই হতে ২০৩৩ সালের জুন পর্যন্ত। 

সভায় আলোচ্য প্রকল্পগুলোর মধ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দুটি সংশোধিত প্রকল্প রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স স্থাপন প্রকল্প এবং গণগ্রন্থাগার অধিদপ্তরের বহুতল ভবন নির্মাণ প্রকল্প উল্লেখযোগ্য। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জেলা শহরে বিদ্যমান মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলোকে ৩০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পও উপস্থাপন করা হবে।

এছাড়া নির্বাচন কমিশন সচিবালয়ের জন্য উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়ে নির্বাচন অফিস ও সার্ভার স্টেশন নির্মাণ প্রকল্প, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীনে হাই-টেক সিটি-২ প্রকল্পের অবকাঠামো উন্নয়ন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শিশু পরিবার ও ছোটমনি নিবাস পুনর্নির্মাণ প্রকল্পও তালিকায় রয়েছে।

আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের অংশ হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিমসটেক সচিবালয়ের জন্য বহুতল ভবন নির্মাণ প্রকল্প উপস্থাপন করা হচ্ছে। একইসঙ্গে স্থানীয় সরকার বিভাগের আওতায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণ এবং মাদারীপুর, শরীয়তপুর ও রাজবাড়ী জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের সংশোধিত প্রস্তাব রয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সাভার সেনানিবাসে সৈনিকদের আবাসন সমস্যা নিরসনে ব্যারাক কমপ্লেক্স নির্মাণ প্রকল্পও আলোচনায় আসছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চট্টগ্রাম সিটি আউটার রিং রোড প্রকল্পের পঞ্চম সংশোধনী এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়সহ সেচ অবকাঠামো পুনর্বাসন প্রকল্পও উপস্থাপিত হবে।

পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা বলছেন, অধিকাংশ প্রকল্পই অবকাঠামো উন্নয়ন, নগর সুবিধা সম্প্রসারণ এবং সামাজিক সেবা খাতকে কেন্দ্র করে প্রস্তাব করা হয়েছে, যেখানে সংশোধিত প্রকল্পের সংখ্যাও উল্লেখযোগ্য।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা