× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লেবাননে ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশি নিহত, তীব্র নিন্দা সরকারের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৬ ১৪:৫৫ পিএম

আপডেট : ১২ মে ২০২৬ ১৫:২২ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকার এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানানোর পাশাপাশি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে।

আরও পড়ুন: রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় কিশোরগঞ্জের যুবক নিহত



লেবাননের দক্ষিণাঞ্চলের নাবাতিহর জিবদিন এলাকায় নিজেদের বাসায় অবস্থানকালে সোমবার দুপুরে ইসরায়েলের আকস্মিক বিমান হামলায় মারা যান দুই বাংলাদেশি নাগরিক। তাদের মরদেহ নাবাতিহর নাবিহ বেররি হাসপাতালে রাখা হয়েছে।

নিহত দুই বাংলাদেশি হলেন সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং একই জেলার আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা