× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অভ্যন্তরীণ নদীপথ উন্নয়নে সরকার বদ্ধপরিকর: পানিসম্পদ মন্ত্রী

বাসস

প্রকাশ : ১১ মে ২০২৬ ২০:২০ পিএম

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সাশ্রয়ী ও পরিবেশবান্ধব যোগাযোগব্যবস্থা গড়ে তুলতে দেশের অভ্যন্তরীণ নদীপথ উন্নয়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 

তিনি বলেন, দেশব্যাপী খাল খনন ও নদীপথ উন্নয়ন কার্যক্রমে বেসরকারি খাতকে সম্পৃক্ত করে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।

সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে সােমবার তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে ডিসিসিআই সভাপতি তাসকীন আহমেদ বলেন, ‍“নদীমাতৃক বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ঐতিহাসিকভাবে শিল্পের কাঁচামাল ও পণ্য পরিবহনের সবচেয়ে সাশ্রয়ী মাধ্যম হলেও নাব্যতা সংকট ও অবৈধ দখলের কারণে এর পূর্ণ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না”।

নদীতীর পুনরুদ্ধার, পরিকল্পিত ড্রেজিং এবং প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “এসব উদ্যোগ বাস্তবায়ন হলে ব্যবসা পরিচালনার ব্যয় কমবে এবং কার্যকর বাণিজ্যিক লজিস্টিক সুবিধা নিশ্চিত হবে”।

ডিসিসিআই সভাপতি বলেন, “সরকারের আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার জলাশয় খননের লক্ষ্যমাত্রা বাস্তবায়ন হলে নৌ-চলাচল বৃদ্ধি পাবে, একই সঙ্গে সেচ, কৃষি উৎপাদনশীলতা ও সামগ্রিক অর্থনীতির গতি বাড়বে”।

রাজধানীর চারপাশের নৌপথ ব্যবহারের বিষয়ে তিনি বলেন, “বুড়িগঙ্গা, তুরাগ, বালু, শীতলক্ষ্যা ও ধলেশ্বরী নদীকে সংযুক্ত করে ঢাকাকে ঘিরে প্রায় ১১২ কিলোমিটার দীর্ঘ বৃত্তাকার নৌপথ কার্যকরভাবে পরিচালনা করা গেলে তা রাজধানীর যানজট নিরসনে বিকল্প পরিবহনব্যবস্থা হিসেবে ভূমিকা রাখতে পারে”।

এ লক্ষ্যে খাল খনন ও লজিস্টিক সহায়তায় পিপিপি মডেলে বেসরকারি খাতকে সম্পৃক্ত করার প্রস্তাবও দেন তিনি।

পানিসম্পদ মন্ত্রী বলেন, “সরকার ইতোমধ্যে অভ্যন্তরীণ নদীপথ উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নিয়েছে”।

পরিবেশবান্ধব ও টেকসই যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তিনি।

সাক্ষাৎকালে ডিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি রাজিব এইচ চৌধুরী, সহ-সভাপতি মো. সেলিম সোলায়মান এবং ভারপ্রাপ্ত মহাসচিব ড. এ কে এম আসাদুজ্জামান পাটোয়ারী উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা