প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৬ ১৭:২৮ পিএম
আপডেট : ১১ মে ২০২৬ ১৭:৩৭ পিএম
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
তিনি বলেন, “আমরা দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করতে চলছি। ফিজিবিলিটি স্টাডি অলরেডি কমপ্লিট। অর্থায়নের জায়গাটা নিয়ে ভাবছি, কথা বলছি। আর এ ধরেন অন্যান্য প্রাক-প্রস্তুতি চলছে।”
সচিবালয়ে আসন্ন ঈদুল আজহায় নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে প্রস্তুতি সভা শেষে সোমবার এসব কথা বলেন তিনি।
সেতুমন্ত্রী বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ হলে সড়ক দুর্ঘটনায় অনেক কমে যাবে।
দ্বিতীয় পদ্মা সেতু নিয়ে তিনটি প্রস্তাবনা আছে বলে জানান তিনি।