× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নৌ নিরাপত্তা সপ্তাহ শুরু হচ্ছে রবিবার

বাসস

প্রকাশ : ০৯ মে ২০২৬ ২২:০৪ পিএম

আপডেট : ০৯ মে ২০২৬ ২২:০৫ পিএম

নৌপরিবহন অধিদপ্তর লোগো। ছবি: বাসস

নৌপরিবহন অধিদপ্তর লোগো। ছবি: বাসস

সারা দেশে নৌপথে চলাচল নিরাপদ ও যাত্রীদের জানমালের সুরক্ষা নিশ্চিত করতে রবিবার থেকে শুরু হচ্ছে ‘নৌ নিরাপত্তা সপ্তাহ’। ‘বিপদমুক্ত নৌযাত্রা, জানমালের সুরক্ষা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সপ্তাহব্যাপী এই কর্মসূচি চলবে আগামী ১৬ মে পর্যন্ত।

ঢাকার রমনার ৩৬ ইস্কাটন গার্ডেন রোডের লেডিস ক্লাবে নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত এই বিশেষ সপ্তাহের উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

নৌপরিবহন অধিদপ্তর জানায়, নদীমাতৃক বাংলাদেশে নৌপথ যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। বর্ষা মৌসুমকে সামনে রেখে নৌপথে দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রী সাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য। সপ্তাহব্যাপী এই আয়োজনে নৌযান মালিক, চালক ও সাধারণ যাত্রীদের মধ্যে নৌ নিরাপত্তা বিধি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা হবে। পাশাপাশি লঞ্চ, ইঞ্জিনচালিত নৌকাসহ সব প্রকার ট্রলারকে আবহাওয়া বার্তা মেনে চলতে উদ্বুদ্ধ করা হবে।

নৌপরিবহন অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বর্ষা মৌসুমকে সামনে রেখে নৌযানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা অত্যন্ত জরুরি। বিশেষ করে ফিটনেসবিহীন নৌযান চলাচল বন্ধ, দক্ষ চালক নিয়োগ, যাত্রী ধারণক্ষমতা মেনে চলা এবং জরুরি উদ্ধার সরঞ্জাম নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করা হয়েছে।

সপ্তাহব্যাপী কর্মসূচিতে নৌযান মালিক, শ্রমিক, মাঝি, যাত্রী এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন। এছাড়াও নদীপথে দুর্ঘটনা প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নৌযান পরিচালনায় আইন ও বিধিমালা মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হবে।

নৌ নিরাপত্তা সপ্তাহ যথাযথভাবে বাস্তবায়ন হলে যাত্রীসেবা উন্নত হবে এবং নৌপথে দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে। নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে নৌপরিবহন অধিদপ্তর।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা