× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আসামে পরপর দুইবার ভূমিকম্প, কাঁপল বাংলাদেশের উত্তরাঞ্চল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ মে ২০২৬ ১৭:৪৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভারতের আসাম রাজ্যে স্বল্প সময়ের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলাতেও মৃদু কম্পন অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ভূমিকম্প পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ভলকানো ডিসকভারি শনিবার বিকালে জানিয়েছে, শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৪। এই কম্পনের উৎপত্তিস্থল ছিল আসামের ধুবরি এলাকা থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে।

প্রথম কম্পনের ঠিক ৩৭ মিনিট পর, বিকেল ৩টা ১৭ মিনিটে ওই একই অঞ্চলে দ্বিতীয়বার ভূমিকম্প আঘাত হানে। ৩.৬ মাত্রার এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আসামের বোঙ্গাইগাঁও এলাকা থেকে প্রায় ৪৬ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, দুটি ভূমিকম্পই ভূপৃষ্ঠের কাছাকাছি বা অগভীর ছিল। সাধারণত অগভীর ভূমিকম্পে উৎপত্তিস্থলের আশপাশের এলাকায় কম্পন বেশি অনুভূত হয়। এর প্রভাবে উত্তরাঞ্চলের সীমান্তঘেঁষা জেলাগুলোতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা