× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তৃণমূল নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৬ ০৯:০৬ এএম

আপডেট : ০৯ মে ২০২৬ ০৯:৩১ এএম

কৃষিবিদ ইনস্টিটিউশনে তৃণমূল নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

কৃষিবিদ ইনস্টিটিউশনে তৃণমূল নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

তৃণমূল নেতাদের সঙ্গে শনিবার বৈঠকে বসছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে অনুষ্ঠেয় এ বৈঠকে দেশের জেলা পর্যায়ের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক পর্যায়ের নেতারা অংশ নেবেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর তৃণমূল নেতাদের সঙ্গে এটিই হতে যাচ্ছে তারেক রহমানের প্রথম বড় কোনো সাংগঠনিক বৈঠক।

দলীয় সূত্রগুলো বলছে, বৈঠকে দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক কার্যক্রম, স্থানীয় পর্যায়ের বিরোধ এবং চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সরাসরি নির্দেশনা দিতে পারেন তিনি।

দলটির নেতারা মনে করছেন, নির্বাচনের পর অনেক জ্যেষ্ঠ নেতা মন্ত্রী বা সংসদ সদস্য হিসেবে দায়িত্ব নিয়েছেন। এতে সাংগঠনিক কার্যক্রমে একধরনের শূন্যতা বা শৈথিল্য তৈরি হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্ব ও তৃণমূল ইউনিটগুলোর মধ্যে সমন্বয়ও দুর্বল হয়ে পড়েছে।

বিশেষ করে প্রভাবশালী নেতাদের সরকার ও সংসদীয় কাজে ব্যস্ততার কারণে স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া চলছে ধীরগতিতে।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সব জেলা ইউনিটের নেতাদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের নেতা তারেক রহমান সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

দলের একাধিক সূত্র বলছে, বৈঠকে ৮২টি সাংগঠনিক জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও সদস্য সচিবদের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে।

একই সঙ্গে তৃণমূল নেতাদের কাছ থেকে দল, সরকার, স্থানীয় সমস্যা, সাংগঠনিক দুর্বলতা এবং অভ্যন্তরীণ কোন্দল সম্পর্কেও মতামত নেওয়া হতে পারে।

সরকারের সমালোচনা হবে গঠনমূলক: রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বিরোধী দল সরকারের সমালোচনা করবে, তবে তা গঠনমূলক হতে হবে।

কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির মতবিনিময় সভার প্রস্তুতি কার্যক্রম পরিদর্শন শেষে গতকাল তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী জানান, জেলা পর্যায়ের নেতারা সভায় সাংগঠনিক এবং সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে নিজেদের মতামত তুলে ধরবেন। 

সরকারের বিরুদ্ধে আন্দোলন ও সমালোচনা প্রসঙ্গে তিনি বলেন, “গণতন্ত্রের জন্য আমরা ১৬ বছর লড়াই করেছি। কত জীবন চলে গেছেÑ শিশু, ছাত্র, শিক্ষক, শ্রমিকের। গণতন্ত্র মানেই সরকার তার কাজ করবে। বিরোধী দল তার সমালোচনা করবে। এটাই মূল এবং এটাই হওয়া উচিত।

“বিরোধী দল বিভিন্ন সমালোচনা করতেই পারে। তবে সমালোচনাটা যেন গঠনমূলক হয়। সরকারের ভুলগুলো দেখিয়ে দিলে গণতন্ত্র শক্তিশালী হয়, রাষ্ট্র আরও কার্যকর ও কর্মক্ষম হয়। বিরোধী দল গঠনমূলক থাকলে গণতন্ত্র শক্তিশালী হবে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা