প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৮ মে ২০২৬ ২২:৫৪ পিএম
আপডেট : ০৮ মে ২০২৬ ২২:৫৯ পিএম
কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোম তৈরির কারখানায় আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকার কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় একটি ফোম তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে, শুক্রবার সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে আগুন লাগার খবর পায় সংস্থাটি।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। আগুনের ভয়াবহতা বিবেচনায় পরবর্তীতে আরও একটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। ৫টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে তাৎক্ষণিকভাবে আগুনের ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।