× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের পথে বৃষ্টির মরদেহ

বাসস

প্রকাশ : ০৮ মে ২০২৬ ১৭:৩৭ পিএম

আপডেট : ০৮ মে ২০২৬ ১৭:৫০ পিএম

নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে পাঠানো হয়েছে। ছবি: বাসস/মোফা

নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে পাঠানো হয়েছে। ছবি: বাসস/মোফা

যুক্তরাষ্ট্রে মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ সব ধরনের আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল শুক্রবার এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই হয়ে বৃষ্টির মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। 

বাংলাদেশ সময় শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে বৃষ্টির মরদেহ দেশে পৌঁছানোর কথা রয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে মরণোত্তর পিএইচডি ডিগ্রি পাচ্ছেন লিমন-বৃষ্টি

গত ১ মে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস বৃষ্টির মরদেহ শনাক্ত করে। এরপরই ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এবং মিয়ামির বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, ট্যাম্পায় বসবাসরত বাংলাদেশি প্রবাসী এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দ্রুততম সময়ের মধ্যে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।

এর আগে বুধবার জোহরের নামাজের পর ট্যাম্পা বে এরিয়ার ইসলামিক সোসাইটি মসজিদে বৃষ্টির নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 

জানাজায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার শিক্ষার্থী, মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের কর্মকর্তা, গণমাধ্যম প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা