× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৩ মে

বাসস

প্রকাশ : ০৭ মে ২০২৬ ২১:৩৫ পিএম

ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাচ্ছে যাত্রীরা। ফাইল ফটো

ট্রেনের ছাদে ঝুঁকি নিয়ে যাচ্ছে যাত্রীরা। ফাইল ফটো

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে আগামী ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। একই সঙ্গে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু হবে ২১ মে থেকে। 

রেলভবনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক সভায় বৃহস্পতিবার এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ১৩ মে বিক্রি হবে ২৩ মে’র অগ্রিম টিকিট। পরবর্তী দিনগুলোতে পর্যায়ক্রমে ২৪ থেকে ২৭ মে’র টিকিট বিক্রি করা হবে। অন্যদিকে, ফিরতি যাত্রার টিকিট ২১ থেকে ২৫ মে পর্যন্ত বিক্রি হবে, যা দিয়ে ৩১ মে থেকে ৪ জুন পর্যন্ত ভ্রমণ করা যাবে। তবে ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ২৮ থেকে ৩০ মে’র টিকিট বিক্রির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বরাবরের মতো এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

রেলপথ মন্ত্রণালয় জানায়, ঈদ উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে চট্টগ্রাম-চাঁদপুর, ঢাকা-দেওয়ানগঞ্জ, জয়দেবপুর-পার্বতীপুরসহ বিভিন্ন রুটে পাঁচ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। এছাড়া কোরবানির পশু পরিবহনের জন্য দেওয়ানগঞ্জ ও ইসলামপুর থেকে ঢাকাগামী তিনটি ‘ক্যাটেল স্পেশাল’ ট্রেন পরিচালিত হবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, টিকিট কালোবাজারি রোধ, ট্রেনের ছাদে যাত্রী পরিবহন বন্ধ এবং স্টেশনে নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা ও বিমানবন্দর রেলস্টেশনে অতিরিক্ত পুলিশ, র‍্যাব ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী মোতায়েন থাকবে।

যাত্রীর চাপ সামাল দিতে আগামী ২৩ মে থেকে ঈদের আগের দিন পর্যন্ত আন্তঃনগর ট্রেনের কোনো সাপ্তাহিক ছুটি থাকবে না। এছাড়া প্রতিটি আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজন করা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা