প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ মে ২০২৬ ২০:৫৪ পিএম
আপডেট : ০৭ মে ২০২৬ ২১:১৬ পিএম
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লোগো। গ্রাফিক্স প্রতিদিনের বাংলাদেশ
বগুড়াকে দেশের নতুন সিটি করপোরেশন গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে দেশে আরও পাঁচটি নতুন উপজেলা গঠনের সিন্ধান্ত নেওয়া হয়।
প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম বৈঠকে বৃহস্পতিবার এই অনুমোদন দেওয়া হয়।
সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার বিভাগ থেকে বগুড়া সিটি করপোরেশন এবং নতুন উপজেলা গঠনের প্রস্তাব উত্থাপন করা হলে তা গৃহীত হয়।
নতুন ৫ উপজেলা
বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা ভেঙে মোকামতলা, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাকে বিভক্ত করে মাতামুহুরী, লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাকে বিভক্ত চন্দ্রগঞ্জ, ঠাকুরগাঁও সদর উপজেলাকে বিভক্ত করে রুহিয়া এবং ঠাকুরগাঁও সদর উপজেলাকে বিভক্ত করে ভুল্লী নামের আরও একটি নতুন উপজেলা গঠন করা হবে।
বগুড়া দেশের নতুন সিটি করপোরেশন
নিকার বৈঠকে উত্তরবঙ্গের প্রধান বাণিজ্যিক কেন্দ্র বগুড়াকে সিটি করপোরেশন করার অনুমোদন দেওয়া হয়।