× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে ষাঁড়ের লড়াই বন্ধে নতুন আইনের প্রস্তাব

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মে ২০২৬ ১৭:৪১ পিএম

আপডেট : ০৬ মে ২০২৬ ১৮:১০ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (বাওয়া) উদ্যোগে দেশে ষাঁড়ের লড়াই বন্ধ ও নতুন আইনের প্রস্তাবে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের প্রধান কার্যালয়ে বুধবার এ সভা অনুষ্ঠিত হয়।

সভার আলোচ্য বিষয় ছিল দেশে প্রচলিত ‘ষাঁড়ের লড়াই’ খেলায় প্রাণির প্রতি নিষ্ঠুরতা এবং প্রাণি নির্যাতন বন্ধে কঠোর আইন প্রণয়ন।

সভায় সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান।

সভায় ষাঁড়ের লড়াই বন্ধে নতুন আইন প্রণয়নের প্রস্তাবের পাশাপাশি বিদ্যমান প্রাণিকল্যাণ আইন, ২০১৯-এর সংশোধন ও পরিমার্জন এবং প্রয়োজনে আইন পরিবর্তনের মাধ্যমে প্রাণি নির্যাতনকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

বাওয়ার পক্ষে সংস্থার আহ্বায়ক আদনান আজাদ সভায় ষাঁড়ের লড়াই বন্ধ এবং প্রাণি নির্যাতনকারীদের শাস্তি কঠোর করতে আইন প্রণয়নের প্রস্তাব করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা