× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সমাজকল্যাণ মন্ত্রীর মা বেগম জেবুন নেসা মারা গেছেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ মে ২০২৬ ১৪:৫১ পিএম

আপডেট : ০৬ মে ২০২৬ ১৫:১৬ পিএম

বেগম জেবুন নেসা। ছবি: সংগৃহীত

বেগম জেবুন নেসা। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটি সদস্য, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়কমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন নেসা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় বুধবার ভোর ৫টা ৩৮ মিনিটে মারা যান তিনি।

২ ছেলে ২ মেয়ে ও নাতি নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন তিনি।

বিএনপির মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

ময়মনসিংহ গফরগাঁওয়ে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবার ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন বেগম জেবুন নেসা। তার বয়স হয়েছিল ৮৩ বছর। পেশায় তিনি একজন শিক্ষক ছিলেন।

২০২৫ সালের ১৫ নভেম্বর এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

আজ বাদ আসর ময়মনসিংহ ঈদগাহ ময়দানে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে ময়মনসিংহ গুলকি বাড়িতে স্বামীর কবরের পাশে দাফন করা হবে।

অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মায়ের মৃত্যুতে বিএনপি চেয়ারম্যান  ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক জানিয়েছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

এছাড়াও শোক জানিয়েছেন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ, শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্প এর নির্বাহী পরিচালক মো. বরকাতুর রহমান (উপ-সচিব) মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা