× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একই এলাকায় বাড়ি হওয়ায় মনিরা শারমিনের রিট শুনতে অপারগতা বিচারকের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৬ ২২:০৪ পিএম

আপডেট : ০৪ মে ২০২৬ ২২:১৯ পিএম

জাতীয় ঐক্য ও রাষ্ট্র সংস্কার ভাবনা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন এনসিপি’র যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। ছবি: বাসস

জাতীয় ঐক্য ও রাষ্ট্র সংস্কার ভাবনা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখছেন এনসিপি’র যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। ছবি: বাসস

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মনিরা শারমিনের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটটির শুনানি অন্য বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন হাইকোর্ট। বেঞ্চের একজন বিচারপতির গ্রামের বাড়ি ও রিট আবেদনকারীর বাড়ি একই এলাকায় হওয়ায় আদালত নীতিগত কারণে এ সিদ্ধান্ত নেন। 

সোমবার বিকালে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হয়। রিটকারীর পক্ষে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান ও অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এম রুহুল কুদ্দুস কাজল। 

আইনজীবীরা জানান, রিট আবেদনটি সোমবার বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে শুনানি হতে পারে। 

এর আগে, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি)।

এদিকে সংসদ সচিবালয় জানায়, বিএনপি জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামীর জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র জোট থেকে ১ জন শপথ নেন। শপথ গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ-সদস্যরা রীতি অনুযায়ী সংসদ সচিবের রুমে শপথ বইয়ে স্বাক্ষর করেন। জানা যায়, সংরক্ষিত নারী আসন মোট ৫০টি। এর মধ্যে জামায়াত জোট ১৩টি নারী আসন পেয়েছে। 


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা