× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মশা নিধনে ডিএসসিসিতে প্রতি মাসে ‘ক্লিনিং ডে’ পালনের ঘোষণা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ মে ২০২৬ ১৯:০২ পিএম

নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নগর ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

 ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় এডিস মশাবাহিত ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ এবং শহরকে পরিচ্ছন্ন রাখতে ‘ক্লিনিং ডে’ ঘোষণা করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এখন থেকে প্রতি মাসের প্রথম শনিবার এই কর্মসূচি পালিত হবে।

নগর ভবনের সম্মেলন কক্ষে সোমবার আয়োজিত এক মতবিনিময় সভায় প্রশাসক এই ঘোষণা দেন। 

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৯ মে ডিএসসিসি এলাকায় প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ‘ক্লিনিং ডে’ উদযাপিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত সাপ্তাহিক পরিচ্ছন্নতা কর্মসূচিকে আরও গতিশীল করতে ডিএসসিসির নেতৃত্বে সব সরকারি প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত সংস্থা এবং সাধারণ নাগরিকরা একযোগে এই কর্মসূচি পালন করবেন।ন

সভায় জানানো হয়, ডিএসসিসি এলাকার সকল সরকারি দফতর, কোয়ার্টার, শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল-কলেজ-মাদ্রাসা), রাজউক ও রিহ্যাবের আওতাধীন এলাকা এবং ব্যক্তি মালিকানাধীন খালি প্লটগুলোতে স্ব-স্ব উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। একইসঙ্গে মশার প্রজননক্ষেত্র ধ্বংস করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া মশক নিধনে ব্যবহৃত কীটনাশকের মান নিয়ন্ত্রণ, প্রয়োগ পদ্ধতি নিশ্চিতকরণ এবং কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার কঠোর নির্দেশ দিয়েছেন প্রশাসক।

সভাপতির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, “ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা ও পরিচ্ছন্নতাই আমাদের প্রধান অস্ত্র। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নাগরিকরা যদি নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখেন, তবেই মশাবাহিত রোগ নির্মূল করা সম্ভব। মশক নিয়ন্ত্রণে ডিএসসিসির কার্যক্রমে বিন্দুমাত্র গাফিলতি সহ্য করা হবে না”।

তিনি জনস্বার্থে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতামূলক বার্তা প্রচারের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি বিশেষ আহ্বান জানান।

মতবিনিময় সভায় স্বাস্থ্য অধিদপ্তর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), ঢাকা মেডিক্যাল কলেজ (ডিএমসি), বিজিবি, ইসলামিক ফাউন্ডেশন, রাজউক, বাংলাদেশ রেলওয়ে, রিহ্যাব, শিক্ষা অধিদপ্তর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা