× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগের পোশাকেই ফিরছে পুলিশ বাহিনী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ মে ২০২৬ ১৬:০৬ পিএম

আপডেট : ০৪ মে ২০২৬ ১৬:১৮ পিএম

বাংলাদেশ পুলিশ। ছবি: ফেসবুক থেকে

বাংলাদেশ পুলিশ। ছবি: ফেসবুক থেকে

পুলিশ বাহিনী আগের ধাঁচের পোশাকেই ফিরছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ।

সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সোমবার দুপুরে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, “পুলিশ বাহিনীর মধ্যে যে বিদ্যমান তাদের পোশাক আছে এটা নিয়ে কেউ সন্তুষ্ট না। এবং এইটার যেটা দৃশ্যমান যে এই পোশাকটা আসলে ওয়াইডলি একস্পেটেডও হয় নাই। মানানশই না শুদ্ধ বাংলায়”।

আগের ধাঁচের পোশাক থাকলেও, তবে প্যান্টের রং খাকি থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি জানান, আগে মহানগর পুলিশসহ সারাদেশের পুলিশের যে ইউনিফর্ম ছিল, তার উপরের অংশ আগের মতোই রাখা হবে। তবে নিচের অংশে খাকি রঙের প্যান্ট যুক্ত করা হবে।

মন্ত্রী বলেন, “পুলিশ বাহিনীর আবেদনের প্রেক্ষিতে আমরা বিষয়টা বিবেচনা করেছি যে এই ড্রেসটা কিভাবে হয়। তা আমরা একটা ঐতিহ্যবাহী ড্রেস যাতে দেয়া যায় তারও একটা অংশ বিবেচনা করেছি।

“উপরের অংশ আগে যেটা ছিল মেট্রোর জন্য এবং সারাদেশের জন্য সেটা আমরা বহাল রেখেছি। তবে প্যান্ট পাজামা সেটা আমরা খাকি ড্রেস দিয়েছি। এই হিসেবে তাদের সাথে আলোচনা করে আমরা বিস্তারিত আলোপ আলোচনা করি”।

নতুন পোশাকের সিদ্ধান্ত কার্যকর হতে কিছুদিন সময় লাগবে জানিয়ে তিনি বলেন, “এটা একটা গ্রহণযোগ্য পোশাক হিসেবে দিয়েছে। সেটা তাদের পরিধান করতে আর কিছুদিন সময় লাগবে। কারণ এটা প্রস্তুতির বিষয় আছে, কাপড় প্রোডাকশনের বিষয় আছে, জামার বিষয় আছে। এটা এখনো আমরা অফিশিয়ালি ঘোষণা করিনি। তবে আমরা সিদ্ধান্ত দিয়েছি। আজকে ঘোষণা দিলাম”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা