প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৬ ১৫:৫০ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: বাসস/ফাইল ছবি
পুলিশের ১৬ জন উপ-মহাপরিদর্শককে (ডিআইজি) বাধ্যতামূলক অবসরে পাঠানো প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, এটি মন্ত্রণালয়ের নিয়মিত দাপ্তরিক প্রক্রিয়ার অংশ।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
নিয়োগ, বদলি ও পদোন্নতির মতো বিষয়গুলোকে মন্ত্রণালয়ের নিয়মিত কাজ হিসেবে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘নিয়োগ, বদলি, প্রমোশন বা ডিসিপ্লিনারি একশন—এগুলো মন্ত্রণালয়ের রুটিন কাজ। এগুলো চলছে। এটার কোনো টাইম লিমিট নেই। এটা প্রতিদিনকার কাজ।
অপসারিত কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ বা প্রমাণ পাওয়া গেছে কি না—সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এগুলো মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়। এগুলো যাচাই বাছাই করে দেখা হয়। কারো প্রতি যেন অবিচার না হয় আমরা সেভাবে দেখেছি।