প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ মে ২০২৬ ০০:৫৪ এএম
দৌলতদিয়া-পাটুরিয়া-কাজীর হাটে রবিবার দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে আয়োজিত গোলটেবিল বৈঠকে কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু । ছবি: প্রতিদিনের বাংলাদেশ
দৌলতদিয়া-পাটুরিয়া-কাজীর হাটে দ্বিতীয় পদ্মা সেতুর নির্মাণ কাজ শুধু শুরু করলেই হবে না, তা শেষও করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু।
দৌলতদিয়া-পাটুরিয়া-কাজীর হাটে দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে আয়োজিত গোলটেবিল বৈঠকে রবিবার এ কথা বলেন তিনি।
শামসুজ্জামান দুদু বলেন, ৩০-৪০ বছর আগে কুষ্টিয়া ও পাবনার প্রতিনিধিরা এই ব্রিজের দাবি তুলেছেন। পদ্মায় দুইটা সেতু হবে, এটা বিএনপির দাবি, বেগম জিয়ার কথা। যোগাযোগটা রাষ্ট্রের উন্নয়নের জন্য। শিক্ষা, স্বাস্থ্য ও সংস্কৃতি; সব কিছুই যোগাযোগের সঙ্গে যুক্ত।
তিনি বলেন, আমাদের দাবি একটাই, এই ব্রিজ করতে হবে। এখানে কোনো আপস হবে না। এই কাজে আমরা সরকারকে সহযোগিতা করব।