× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

১৫ ডিআইজিসহ ১৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৬ ২০:১২ পিএম

আপডেট : ০৩ মে ২০২৬ ২১:১৫ পিএম

ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রবিবার এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এই কর্মকর্তাদের সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারা অনুযায়ী জনস্বার্থে চাকরি থেকে অবসর দেওয়া হলো।

অবসরে পাঠানো কর্মকর্তারা হলেন—এন্টি টেরোরিজম ইউনিটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, ঢাকা হাইওয়ে পুলিশের ডিআইজি ইমতিয়াজ আহমেদ, ঢাকা সিআইডির ডিআইজি মো. হাবিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের (টিআর) ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তরের পরিচালক মো. হারুন-অর-রশীদ, পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, নোয়াখালী পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) মো. হায়দার আলী খান, খুলনা পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) মো. মাহবুবুর রহমান ভূইয়া, ট্যুরিস্ট পুলিশের ডিআইজি মো. রুহুল আমিন, ঢাকা হাইওয়ে পুলিশের ডিআইজি মো. রফিকুল হাসান গনি।

এ ছাড়াও এ তালিকায় রয়েছেনÑ ঢাকা নৌ-পুলিশের ডিআইজি মো. মিজানুর রহমান, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি, সিআইডি হিসেবে বদলির আদেশপ্রাপ্ত) মো. মজিদ আলী,  ঢাকা পুলিশ অধিদপ্তরের ডিআইজি কাজী জিয়া উদ্দিন, ঢাকা রেল পুলিশের ডিআইজি মো. গোলাম রউফ খান, রংপুর পিটিসির কমান্ড্যান্ট (ডিআইজি) শেখ মোহাম্মদ রেজাউল হায়দার, ঢাকা হাইওয়ে পুলিশের ডিআইজি রখফার সুলতানা খানম ও রেল পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) ফারহাত আহমেদ।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, অবসরে পাঠানো এই কর্মকর্তারা আইন অনুযায়ী অবসরজনিত সুবিধা পাবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা