× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএসটিআইর নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ মে ২০২৬ ১৭:১৮ পিএম

বিএসটিআইর নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বিএসটিআইর নতুন মহাপরিচালক কাজী ইমদাদুল হক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর নতুন মহাপরিচালক হিসেবে যোগদান করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদ্য অবসরপ্রাপ্ত কর কমিশনার, বিশিষ্ট গবেষক ও লেখক কাজী ইমদাদুল হক। 

তিনি সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক এই নিয়োগে বিএসটিআইতে রবিবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

প্রশাসনিক ও সাহিত্য-সংস্কৃতির অঙ্গনে সুপরিচিত ব্যক্তিত্ব কাজী ইমদাদুল হক বিসিএস (কর) ক্যাডারের ৭ম ব্যাচের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। দীর্ঘ তিন দশকের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি ট্যাক্সেস আপিলেট ট্রাইবুনালের সাবেক প্রেসিডেন্ট এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক কাঠামো উন্নয়নে তার অবদান অনস্বীকার্য।

১৯৮৮ সালে সিভিল সার্ভিসে যোগদানের পর থেকে কাজী ইমদাদুল হক কর প্রশাসনের বিভিন্ন স্তরে মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখেছেন। বিশেষ করে এনবিআর-এর লার্জ ট্যাক্সপেয়ারস ইউনিট এ অতিরিক্ত কমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে অভ্যন্তরীণ সম্পদ আহরণে তিনি বিশেষ ভূমিকা রাখেন। আন্তর্জাতিক করনীতি এবং দ্বৈত কর পরিহার চুক্তি বিষয়েও তিনি বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তিনি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর একান্ত সচিব হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

কাজী ইমদাদুল হকের শিক্ষাজীবন ছিল অত্যন্ত গৌরবোজ্জ্বল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগ থেকে এম.এসসিতে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করেন। ছাত্রজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাহিত্য প্রতিযোগিতায় দুইবার চ্যাম্পিয়ন এবং জাতীয় টেলিভিশন বিতর্কে শহীদুল্লাহ হলের প্রতিনিধিত্ব করেন।

প্রশাসনিক ব্যস্ততার পাশাপাশি তিনি একজন সৃজনশীল লেখক ও গবেষক হিসেবেও পরিচিত। তার গবেষণাধর্মী গ্রন্থ ‘কালো টাকা’ সুধীসমাজে বেশ আলোচিত। এছাড়া টেলিভিশনে আয়কর বিষয়ক অনুষ্ঠান পরিচালনার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। মেধা, সততা ও সৃজনশীলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপনকারী এই কর্মকর্তা এখন থেকে জাতীয় মান নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বিএসটিআই-এর নেতৃত্ব দেবেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা