× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কোলিওসিস গবেষণার সর্বোচ্চ ফেলোশিপ পেলেন ডা. শরীফ আহমেদ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৬ ২১:৫০ পিএম

ডা. শরীফ আহমেদ জুনায়েদ। ফাইল ছবি

ডা. শরীফ আহমেদ জুনায়েদ। ফাইল ছবি

বাংলাদেশের স্পাইন সার্জারি ক্ষেত্রে ঐতিহাসিক অর্জন করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব ট্রমাটোলজি অ্যান্ড অর্থোপেডিক রিহ্যাবিলিটেশন (নিটোর)-এর সহযোগী অধ্যাপক ডা. শরীফ আহমেদ জুনায়েদ।

তিনি প্রথম বাংলাদেশি চিকিৎসক হিসেবে নির্বাচিত হয়েছেন স্কোলিওসিস রিসার্চ সোসাইটি (এসআরএস) কর্তৃক প্রদত্ত ২০২৬ সালের ‘রবার্ট বি. উইন্টার গ্লোবাল আউটরিচ ফেলোশিপ’-এ, যা স্কোলিওসিস চিকিৎসা ক্ষেত্রে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা হিসেবে বিবেচিত।

এই ফেলোশিপের মাধ্যমে তিনি বিশ্বের শীর্ষ স্পাইন সেন্টারগুলোতে ৪ থেকে ৬ সপ্তাহ প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। এসআরএস এই ফেলোশিপে ভ্রমণ, আবাসন ও খরচ বাবদ সর্বোচ্চ ১২ হাজার মার্কিন ডলার পর্যন্ত সহায়তা দেবে।

নিটোর দেশের বৃহত্তম অর্থোপেডিক হাসপাতাল। ডা. জুনায়েদের নেতৃত্বাধীন টিম সীমিত যন্ত্রপাতি ও বিপুল রোগীচাপের মধ্যেও নিয়মিত অত্যন্ত জটিল স্কোলিওসিস অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করে আসছেন। ডা. জুনায়েদ ব্যক্তি, দাতব্য সংস্থা, করপোরেট প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। প্রয়োজনীয় ক্ষেত্রগুলো হলো: অসহায় রোগীদের অস্ত্রোপচারের খরচ বহন, আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ এবং একটি ডেডিকেটেড স্কোলিওসিস ক্লিনিক প্রতিষ্ঠা। 

ডা. জুনায়েদ তাঁর এই অর্জনকে আন্তর্জাতিক ও দেশীয় শিক্ষকদের প্রতি উৎসর্গ করেছেন এবং নিটোরের সহকর্মী ও স্কোলিওসিস রোগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি জানান, সীমিত সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও নিটোরে জটিল স্কোলিওসিস অস্ত্রোপচার নিয়মিতভাবে সফলভাবে সম্পন্ন করা হচ্ছে। তবে আধুনিক যন্ত্রপাতি, আর্থিক সহায়তা এবং একটি বিশেষায়িত ক্লিনিক প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

দেশের নতুন প্রজন্মের এই অর্থোপেডিক বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার শরীফ আহমেদ জুনায়েদের বাড়ি কিশোরগঞ্জের সদর উপজেলায়। তিনি প্রতি সপ্তাহেই কিশোরগঞ্জের মানুষের চিকিৎসা সেবায় নিয়োজিত থাকেন। চিকিৎসা গবেষণায় আন্তর্জাতিক ক্ষেত্রে তার এই সর্বোচ্চ ফেলোশিপ প্রাপ্তিতে কিশোরগঞ্জবাসী গর্বিত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা