× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেই শিশুর জন্য এবার উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ ১৬:০৪ পিএম

প্রধানমন্ত্রীর পাঠানো উপহার নিয়ে খেলছে শিশু। ছবি: পিএমও

প্রধানমন্ত্রীর পাঠানো উপহার নিয়ে খেলছে শিশু। ছবি: পিএমও

যশোরে বাস থেকে নেমে দাঁড়িয়ে থাকা নিলিমা ও তার শিশু সন্তানকে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান- এমন এক দৃশ্য দেখেছিল সারা বাংলাদেশ। এবার সেই শিশুর জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী।

তারেক রহমানের নির্দেশে বৃহস্পতিবার দুপুরে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল শিশুটির বাসায় গিয়ে উপহার পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ অনেকে।

গত সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর যখন যশোর ইনিস্টিউটের সামনের রাস্তা পার হচ্ছিল তখন একজন মা (নিলিমা) নিজের কোলের শিশু সন্তানসহ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ফুল হাতে দাঁড়িয়ে ছিলেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টি গোচর হয় এবং তিনি গাড়ি থামিয়ে বাচ্চাটিকে দেখতে নেমে আসেন। এই দৃশ্য নিলিমার ফেসবুক পেজসহ বিভিন্ন গণমাধ্যমে ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা