× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংরক্ষিত নারী আসন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ৪৯ প্রার্থীর গেজেট আজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬ ০৯:৪২ এএম

নির্বাচন কমিশন ভবন। ফাইল ছবি

নির্বাচন কমিশন ভবন। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের মধ্যে ৪৯টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীদের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার এই গেজেট প্রকাশ করা হবে। বুধবার রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান। 

মঈন উদ্দীন খান বলেন, কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। বৃহস্পতিবার আইন অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের গেজেট প্রকাশ করা হবে। তিনি জানান, মোট ৫৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। এর মধ্যে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্রদের জোটের একজনসহ মোট ৪৯ জন বৈধ প্রার্থীর তালিকা করা হয়েছে। এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেওয়ায় তা গ্রহণ করা হয়নি।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন-২০০৪ অনুযায়ী গত ১৮ এপ্রিল তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী গতকাল বুধবার ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। তবে এই সময়ের মধ্যে কোনো প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। যতটি শূন্য পদ ছিল, তার ঠিক সমপরিমাণ মনোনয়নপত্র জমা হয়েছে। তাই নির্বাচন কমিশনের আইন অনুযায়ী বৃহস্পতিবার গেজেট প্রকাশ করা হবে।

দুজন প্রার্থী আদালতে আপিল করেছেন উল্লেখ করে তিনি বলেন, একজন প্রার্থী আদালতে আপিল করেছেন, তবে এ সম্পর্কিত কোনো তথ্য আমাদের কাছে নেই। আরেকজন প্রার্থী নুসরাত তাবাসসুম রিট পিটিশন করেছিলেন। সেই আপিলের রায় নির্বাচন কমিশনে এসেছে। আদালত ৭২ ঘণ্টার মধ্যে তার মনোনয়নপত্র গ্রহণ করে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা