× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ ১৬:১৫ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬ ১৬:৩৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় (গত সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে এবং হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সন্দেহজনক হাম বা হামের উপসর্গ নিয়ে ৬ জন এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার (২৮ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত) সন্দেহজনক হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২৬ জন, আর নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে বা হামের উপসর্গ নিয়ে যে ৬ জন মারা গেছে তাদের মধ্যে ঢাকা বিভাগের ২ জন, বরিশাল বিভাগের ২ জন, রাজশাহী বিভাগের ১ জন এবং অন্যজন সিলেট বিভাগের বাসিন্দা। অন্যদিকে নিশ্চিত হামে মারা যাওয়া ৩ শিশুই ঢাকার বিভাগের বলে স্বাস্থ্য অধিদপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ২৭৬ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে ৯০৬ জনকে। একই সময়ে ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১৬৩ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৬৬২ জন। যার মধ্যে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে ২৩ হাজার ৩৪৮ জনকে। আর, একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৮৫৬ জন। এ ছাড়া গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১৯ হাজার ৯৯১ জন রোগী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা