প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ ১৫:৩৮ পিএম
ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কারাগারে বন্দিদের পিসিতে টাকা জমা দেওয়া, ক্যান্টিন সুবিধা গ্রহণ এবং সার্বিক লেনদেন প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করতে সোনালী পেমেন্ট গেটওয়ের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে কারা অধিদপ্তর।
কারা কর্তৃপক্ষ মঙ্গলবার এই চুক্তি স্বাক্ষরের কথা জানিয়েছেন ।
কারা কর্তৃপক্ষ জানায়, এই চুক্তির মধ্য দিয়ে কারা ব্যবস্থাপনায় আধুনিকায়নের পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল কারা অধিদপ্তর।
কারা কর্তৃপক্ষ জানায়, এই উদ্যোগের মাধ্যমে সেবাপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে এবং অর্থ লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। ক্যাশলেস সিস্টেম চালুর ফলে অনিয়মের সুযোগ হ্রাস পাবে, এবং সেবাগ্রহণ আরও দ্রুত ও সহজ হবে।