প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ ১২:৪৭ পিএম
৭ বিভাগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ছবি: সংগৃহীত
উত্তর বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বার স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. শাহীনুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সকালে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে হয়েছে, এ সতর্ক সংকেত জারি থাকা অবস্থায় সাগরে মাছধরা সকল নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে হবে।
অপর এক বিজ্ঞপ্তিতে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে।
এদিকে সোমবার দেওয়া বিজ্ঞপ্তিতে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বরিশাল ব্যতীত বাকী ৭ বিভাগে ৬০-৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের আভাস দেওয়া হয়েছে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।
এদিকে আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৯ থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভসে বলা হয়েছে, মঙ্গলবার রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় ও ঢাকা, ময়মনসিংহ, সিলেট খুলনা, বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়। রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের আপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।