× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৭ বিভাগে ঝড়ের আভাস, ৪ সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ ১২:৪৭ পিএম

৭ বিভাগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ছবি: সংগৃহীত

৭ বিভাগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ছবি: সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগর ও তার কাছাকাছি এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বার স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ মো. শাহীনুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সকালে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে হয়েছে, এ সতর্ক সংকেত জারি থাকা অবস্থায় সাগরে মাছধরা সকল নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে হবে।

অপর এক বিজ্ঞপ্তিতে ঢাকা, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে।

এদিকে সোমবার দেওয়া বিজ্ঞপ্তিতে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে বরিশাল ব্যতীত বাকী ৭ বিভাগে ৬০-৮০ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের আভাস দেওয়া হয়েছে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৯ থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভসে বলা হয়েছে, মঙ্গলবার রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় ও ঢাকা, ময়মনসিংহ, সিলেট খুলনা, বরিশাল বিভাগের অনেক  জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। 

মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়। রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিনের আপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা