× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোর সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী

বাসস

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ২১:২৩ পিএম

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬ ০৮:৪৬ এএম

যশোর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বাসস/প্রধানমন্ত্রীর কার্যালয়

যশোর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: বাসস/প্রধানমন্ত্রীর কার্যালয়

যশোর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনের বরাতে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।

তিনি জানান, যশোর ক্লাবের অনুষ্ঠান শেষ করে প্রধানমন্ত্রী বিমান বন্দরে পৌঁছেছেন।

বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ নেতৃবৃন্দ।

এর আগে, এদিন সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা থেকে যশোর পৌঁছান প্রধানমন্ত্রী। দিনব্যাপী সফরে তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও কর্মসূচিতে অংশ নেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো—উলশী খাল পুনঃখনন প্রকল্প এবং ৫০০ শয্যাবিশিষ্ট যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের শুভ উদ্বোধন।

এছাড়া প্রধানমন্ত্রী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন এবং যশোর ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় অংশ নেন। বিকেলের দিকে তিনি যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। সকল কর্মসূচি সফলভাবে সম্পন্ন করে তিনি আজ সন্ধ্যায় ঢাকার উদ্দেশে যশোর ত্যাগ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা