× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিশুদের মোবাইল থেকে বইয়ে আনতে চাই: প্রধানমন্ত্রী

বাসস

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ ১৯:৩৭ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার দুপুরে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনকালে উপস্থিত লোকজনের উদ্দেশে কথা বলেন। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার দুপুরে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শনকালে উপস্থিত লোকজনের উদ্দেশে কথা বলেন। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

বই পড়ার অভ্যাস গড়ে তোলার মাধ্যমে শিশুদের মোবাইল থেকে সরিয়ে গ্রন্থ পাঠে আগ্রহী করে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

যশোরের প্রাচীন গ্রন্থাগার যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি সোমবার দুপুরে পরিদর্শনকালে উপস্থিত লোকজনের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এ পরিকল্পনা তুলে ধরেন।

‘আমরা বাচ্চাদের মোবাইল থেকে বের করে খেলার মাঠ এবং বইয়ের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি। একটা পরিকল্পনা আমাদের আছে। কতটুকু সফল হব, সেটা পরের ব্যাপার, তবে আমরা কাজটা শুরু করতে চাচ্ছি’, বলেন প্রধানমন্ত্রী।

‘আপনারা নিশ্চয়ই এর মধ্যে দেখেছেন, অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের সাথে আমি বসেছিলাম কথা বলতে। সরকারের পক্ষ থেকে আমরা তাদের সাথে কাজ করতে চাচ্ছি। আমরা চিন্তা করছি প্রতি উপজেলার দুটি করে প্রাইমারি স্কুল টার্গেট করে এগোতে’, যোগ করেন তিনি।

শিশুদের কী ধরনের বই দেওয়া হবে, সে বিষয়ে সরকারপ্রধান বলেন, ‘সেখানে আমরা বাচ্চাদের বই দেব। এগুলো কোনো রাজনৈতিক বই না। রাজনীতির বাইরেও বিভিন্ন বিষয়ে আছে, যা এই বইয়ে থাকবে।

‘আমরা সেই ধরনের বই দেব,  যেগুলো পড়লে বাচ্চারা অনেক কিছু শিখতে পারবে, বুঝতে পারবে, দ্বীন-দুনিয়া সম্পর্কে, পৃথিবী সম্পর্কে জানতে পারবে, এই রকম বই দেব তাদেরকে’।

৫০০ শয্যার যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনের পর প্রধানমন্ত্রী যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরিতে যান। সেখানকার কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।

যশোর শহরের পাবলিক লাইব্রেরি ১৮৫১ সালে প্রতিষ্ঠা করা হয়। এটি বাংলাদেশের সবচেয়ে প্রাচীন এবং দক্ষিণ এশিয়ার প্রাচীনতম গ্রন্থাগারগুলোর অন্যতম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা