× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএসজেএ ও রিজুভা ওয়েলনেসের যৌথ সেমিনার অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ ২১:২৭ পিএম

আপডেট : ২৬ এপ্রিল ২০২৬ ২১:৩২ পিএম

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক মিলনায়তনে রবিবার সেমিনারে আসা অতিথিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক মিলনায়তনে রবিবার সেমিনারে আসা অতিথিরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশন বিএসজেএ এবং রিজুভা ওয়েলনেসের যৌথ আয়োজনে ক্রীড়া আঘাতে দ্রুত আরোগ্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা ব্যাংক মিলনায়তনে রবিবার এ সেমিনার অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন রিজুভা ওয়েলনেসের ফাউন্ডার অ্যান্ড ওয়েলনেস কনসালট্যান্ট ডা. তাওহীদা রহমান ইরিন, রিজুভা ওয়েলনেসের চেয়ারম্যান এন্ড ওয়েলনেস কনসালট্যান্ট ডা. বোরহান উদ্দীন আহমেদ সাদিক, অর্থোপেডিকসের সিনিয়র সার্জন অধ্যাপক ডা. পারভেজ আহসান, জাতীয় ফুটবল দলের সাবেক ফিজিও ও প্রখ্যাত ক্রীড়া ইনজুরি চিকিৎসক দলিলুর রহমানসহ আরো অনেকে।

বক্তারা পিআরপি প্লাসের কার্যকারিতা তুলে ধরে বলেন, দেশের ক্রীড়াঙ্গনের উচিত ক্রীড়া আঘাতের চিকিৎসার সবচেয়ে আধুনিক কৌশল সম্পর্কে আরও জানা এবং খেলোয়াড় ও ক্রীড়াবিদদেরও এ বিষয়ে অবগত হওয়া উচিত। 

তারা বলেন, এটি প্রাকৃতিক নিরাময়। এটি শরীরের নিজস্ব প্লেটলেট ব্যবহার করে, তাই পার্শ্বপতিক্রিয়া কম। অস্ত্রোপচারবিহীন ইনজেকশনের মাধ্যমে করা হয়, তাই বড় কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই। স্টেরয়েড ইনজেকশনের তুলনায় এটি দীর্ঘমেয়াদি উপশম দিতে পারে। চিকিৎসার জন্য ব্যবহৃত একটি যুগান্তকারী পুনর্জন্মমূলক চিকিৎসা পদ্ধতি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা