× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জাতীয় কুংফু কোচেস ট্রেনিং অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ ১৭:৪০ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬ ১৭:৪১ পিএম

বাংলাদেশ কুংফু অ্যাসোসিয়েশনের আয়োজনে ঢাকার পুরানা পল্টনস্থ জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে শনিবার ন্যাশনাল কুংফু কোচেস ট্রেনিং (লেভেল–১) অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ কুংফু অ্যাসোসিয়েশনের আয়োজনে ঢাকার পুরানা পল্টনস্থ জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে শনিবার ন্যাশনাল কুংফু কোচেস ট্রেনিং (লেভেল–১) অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ উশু ফেডারেশনের (বিডাব্লিউইউএ) সহযোগিতায় বাংলাদেশ কুংফু অ্যাসোসিয়েশনের আয়োজনে ন্যাশনাল কুংফু কোচেস ট্রেনিং (লেভেল–১) অনুষ্ঠিত হয়েছে।

ঢাকার পুরানা পল্টনস্থ জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেসিয়ামে সুশৃঙ্খল ও বর্ণাঢ্য পরিবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কুংফু কোচদের অংশগ্রহণে শনিবার অনুষ্ঠানটি প্রাণবন্ত ও জ্ঞানসমৃদ্ধ হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল এ.এস.এম. রিদওয়ানুর রহমান, এডাব্লিউসি, এএফডাব্লিউসি, পিএসসি। তিনি তার বক্তব্যে দেশের ক্রীড়াঙ্গনে কুংফুর উন্নয়ন, দক্ষ কোচ তৈরির গুরুত্ব এবং তরুণ প্রজন্মকে শৃঙ্খলা ও আত্মরক্ষার শিক্ষায় উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হাসান দিলু এবং প্রাক্তন কোষাধ্যক্ষ মো. আমির হোসেন। তারা কুংফু প্রশিক্ষণের মানোন্নয়ন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করতে এ ধরনের প্রশিক্ষণের ধারাবাহিকতার ওপর জোর দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কুংফু অ্যাসোসিয়েশনের সভাপতি এস এম শহীদুল হক ভূঁইয়া। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দক্ষ কোচই একটি শক্তিশালী ক্রীড়াভিত্তি গড়ে তুলতে পারে এবং এই প্রশিক্ষণ কর্মসূচি সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. অলিউর রহমান, যিনি সাবলীলভাবে পুরো কার্যক্রম পরিচালনা করেন।

উল্লেখ্য, এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারী কোচদের আধুনিক কৌশল, নিয়মাবলী ও প্রশিক্ষণ পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়, যা দেশের কুংফু অঙ্গনকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করতে সহায়ক হবে।

বাংলাদেশ কুংফু অ্যাসোসিয়েশন আশা প্রকাশ করেছে, ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা হবে এবং আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ ও কোচ তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র প্রশিক্ষক এস. এম. মাসুদ কায়সার, মার্শাল কামাল, সৈয়দ হেদায়েতুজ্জামান (চঞ্চল), রেজাউল করিম সাদী, প্রশিক্ষক সাইদুর রহমান রিপন প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা