× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিনিধিদের সর্বোচ্চ কাজ আমাদের সবচেয়ে ভালো অর্জন: কাউসার আহমেদ অপু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ ১৩:০৮ পিএম

আপডেট : ২৫ এপ্রিল ২০২৬ ১৪:৫৩ পিএম

প্রতিনিধি সভায় বক্তব্য দেন প্রতিদিনের বাংলাদেশের প্রকাশক কাউসার আহমেদ অপু। ছবি: আরিফুল আমিন

প্রতিনিধি সভায় বক্তব্য দেন প্রতিদিনের বাংলাদেশের প্রকাশক কাউসার আহমেদ অপু। ছবি: আরিফুল আমিন

প্রতিনিধিদের সর্বোচ্চ কাজ পত্রিকার সবচেয়ে ভালো অর্জন বলে মন্তব্য করেছেন রংধনু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার প্রকাশক কাউসার আহমেদ অপু। 

তিনি বলেন, বাংলাদেশে অনেক পত্রিকা রয়েছে। তারা প্রত্যেকেই নিজেদের (বেস্ট) সর্বোচ্চটা দেওয়া চেষ্টা করে। আমরাও চাই আপনাদের কাছ থেকে সর্বোচ্চ কাজটা। কেননা আপনাদেরে সর্বোচ্চটা আমাদের জন্য সবচেয়ে ভালো অর্জন।

রাজধানীর কুড়িল বিশ্বরোডস্থ প্রতিদিনের বাংলাদেশের নিজস্ব কার্যালয়ে শনিবার বেলা সাড়ে ১১টায় আয়োজিত প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংধনু গ্রুপের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান দিপু, পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মোরছালীন বাবলা, রংধনু গ্রুপের হেড অব ব্র্যান্ড মিডিয়া সাইফুল ইসলাম প্রমুখ।

কাউসার আহমেদ অপু বলেন, পত্রিকাটি আপনাদের (প্রতিনিধি) নিরলস পরিশ্রমের মাধ্যমে তিন বছর অতিক্রম করা সম্ভব হয়েছে। আমরা আপনাদের বেস্টটা চাই, আর আপনাদেরেও আমাদের বেস্টটা দেব।

তিনি চেয়ারম্যান সাহেব এবং নিজের জন্য দোয়া কামনা করেন।

প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, পত্রিকা হচ্ছে সমাজের আয়না। আপনারা যে নিউজটা পাঠান তা যেন সত্য হয়, সেটার দিকে খেয়াল রাখবেন। আমরা চাই নিউজে যেন কোনও ধরনের ভুলভ্রান্তি না থাকে। এ বিষয়ে সবসময় চেষ্টা করবেন।

তিনি বলেন, আমাদের সম্পাদক, ব্যবস্থাপনা সম্পাদকসহ যারা পত্রিকা নিয়ে কাজ করেন তারা আপনাদের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছে। এ ছাড়াও গ্রিন টেলিভিশনসহ যারা অনুষ্ঠানটির জন্য কাজ করছেন সবাইকে ধন্যবাদ ও শুভ কামনা।

তিনি আরও বলেন, জার্নালিজমের পারপাস থেকে বলি আর বিজনেস পারপাস থেকে বলি আর নিজস্ব পক্ষ থেকেই বলি না কেন, আমরা আসলে ভালো নেই। আমাদের দেশ ভালো নেই, সবাই মিলে ভালো থাকার চেষ্টা করতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা