বিবিসি বাংলা
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ ২০:১০ পিএম
প্রতীকী ছবি/বিবিসি বাংলা
দেশের চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় রাজধানী ঢাকায় প্রাথমিকভাবে ১১০ মেগাওয়াট লোডশেডিং করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
জাতীয় সংসদ অধিবেশনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বৃহস্পতিবার এ তথ্য জানান।
সংসদে দেশের বিদ্যুৎ উৎপাদন ও ঘাটতির সর্বশেষ চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী জানান, গত বুধবার সারাদেশে প্রায় ১৬ হাজার মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে উৎপাদন সম্ভব হয়েছে ১৪ হাজার ১২৬ মেগাওয়াট। ফলে ওই দিন সারাদেশে প্রায় দুই হাজার মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে।
তিনি বলেন, বর্তমানে দেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা কাগজে কলমে অনেক বেশি থাকলেও বাস্তবের সঙ্গে তার গড়মিল রয়েছে।
অতীতে বিদ্যুৎ নিয়ে হওয়া নানা অব্যবস্থাপনার কারণেই এখন বিদ্যুৎ নিয়ে সমস্যা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।