× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লোডশেডিং এক সপ্তাহের মধ্যেই কমে আসবে : প্রতিমন্ত্রী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ ১৯:৪৬ পিএম

আপডেট : ২৩ এপ্রিল ২০২৬ ১৯:৪৯ পিএম

ছবিঃ বাসস

ছবিঃ বাসস

আগামী এক সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ ঘাটতি লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ, জ্বালানি খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

তিনি বলেন, “বর্তমানে রক্ষণাবেক্ষণজনিত কারণে উৎপাদনে পিছিয়ে থাকা কিছু বিদ্যুৎকেন্দ্র দ্রুত পূর্ণ সক্ষমতায় ফিরে আসবে। এর ফলে আগামী এক সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ ঘাটতি লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

বিদ্যুৎ জ্বালানি পরিস্থিতি নিয়ে ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে প্রতিমন্ত্রী বৃহস্পতিবার জাতীয় সংসদে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “দেশের জ্বালানি খাতে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় সরকার সমন্বিত সমাধানমুখী নানা পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলে খুব শিগগিরই পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে বলে আশা করা যাচ্ছে। স্বীকার করতে কোনো দ্বিধা নেই, এই তীব্র গরমের গ্রীষ্মে আমাদের অনেককেই বিদ্যুৎ সমস্যায় নাজেহাল হতে হচ্ছে। স্পষ্টতই এই সমস্যা একদিনের নয়। এই পুঞ্জীভূত সমস্যার দায় কোনোভাবেই বর্তমান নির্বাচিত সরকার কিংবা কারও নয়। বিগত ফ্যাসিস্ট সরকারের অব্যবস্থাপনার দায় আমাদের সকলকেই বহন করতে হচ্ছে। আর তাই বর্তমানে উৎপাদন ক্ষমতা কাগজে-কলমে অনেক বেশি থাকলেও বাস্তবতার সঙ্গে তার গড়মিল রয়েছে।

তিনি জানান, “গতকাল বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল প্রায় ১৬,০০০ মেগাওয়াট। এর বিপরীতে উৎপাদন সম্ভব হয়েছে ১৪,১২৬.৩৫ মেগাওয়াট। ফলে প্রায় ,০৮৬ মেগাওয়াট লোডশেডিং করতে হয়েছে। এক্ষেত্রে সরকার একটি নীতি শুরু থেকেই গ্রহণ করেছেফসল ওঠার মৌসুমে কোনোভাবেই কৃষকেরা যেন ক্ষতিগ্রস্ত না হন এবং সেচের জন্য পর্যাপ্ত ডিজেল বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখা হয়। প্রধানমন্ত্রী সে বিষয়ে নির্দেশনা দিয়েছেন এবং আমরা তা নিশ্চিত করার চেষ্টা করছি।

চলমান তীব্র গরমে লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের যে কষ্ট হচ্ছে, সে জন্য তিনি সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন।

জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি আরও বলেন, জ্বালানি পরিস্থিতি নিয়ে সাম্প্রতিক আলোচনায় সরকার বিরোধী দলের মধ্যে একটি ইতিবাচক ঐক্যের পরিবেশ সৃষ্টি হয়েছে, যা দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর প্রস্তাবিত ১০ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের উদ্যোগকে তিনিজাতির জন্য নতুন পথের দিশাহিসেবে উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ জ্বালানি খাতে নেওয়া প্রতিটি পদক্ষেপ তথ্য-উপাত্তভিত্তিক এবং স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে। সরকার জনগণের আস্থা পুনরুদ্ধারে দায়িত্বশীল ভূমিকা পালন করছে এবং সংসদের মর্যাদা অক্ষুণ্ণ রেখে কাজ করে যাচ্ছে।

তিনি আরও জানান, কৃষি উৎপাদন অব্যাহত রাখতে সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ডিজেল সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এতে কৃষকের স্বার্থ সুরক্ষিত থাকবে এবং খাদ্য উৎপাদনে কোনো বিঘ্ন ঘটবে না।

গ্রাম-শহরের মধ্যে বৈষম্য কমাতে সরকার ভারসাম্যপূর্ণ বিদ্যুৎ বণ্টনের নীতি অনুসরণ করছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজন অনুযায়ী শহরাঞ্চলেও সীমিত আকারে লোডশেডিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে গ্রামীণ কৃষকরা সেচের জন্য পর্যাপ্ত বিদ্যুৎ পান। এতে একটি বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্য বাস্তবায়ন সহজ হবে।

প্রতিমন্ত্রী জানান, বিদ্যমান ঘাটতি কাটিয়ে উঠতে জ্বালানি অবকাঠামো উন্নয়নে সরকার কাজ করছে এবং ১৮০ দিনের অগ্রাধিকার পরিকল্পনার আওতায় খাতে দৃশ্যমান অগ্রগতি অর্জনের প্রত্যাশা রয়েছে।

ছাড়া সরকার বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করতে নিরলসভাবে কাজ করছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।

তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, জনগণের দুর্ভোগ লাঘব এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকারের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা