× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমিকম্প সহনশীল নির্মাণে পদক্ষেপ নিয়েছে সরকার: গণপূর্তমন্ত্রী

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ ১৭:২৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি ২০২০) এবং ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০২৫ বাস্তবায়নের মাধ্যমে দেশব্যাপী ভূমিকম্প-সহনশীল নির্মাণ নিশ্চিত করতে সরকার ব্যাপক পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন।  

জাতীয় সংসদ অধিবেশনে জামালপুর-৩ আসনের সরকারি দলের সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গণপূর্তমন্ত্রী বলেন, “বিএনবিসি ২০২০ অনুযায়ী বর্তমানে সারাদেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আওতায় ভবনের নকশা অনুমোদন ও নির্মাণ তদারকি কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসব কর্তৃপক্ষের মধ্যে রয়েছে রাজউক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ), খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ), গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ (জিডিএ), কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কক্সডিএ), পাশাপাশি সিটি করপোরেশন, পৌরসভা ও জেলা পর্যায়ের বিল্ডিং কনস্ট্রাকশন কমিটি।”

মন্ত্রী বলেন, “উন্নয়ন কর্তৃপক্ষ, সিটি করপোরেশন ও পৌরসভার বাইরে দেশের অন্যান্য এলাকায় বিল্ডিং কনস্ট্রাকশন কমিটি (বিসি কমিটি) গঠন করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এসব কমিটির প্রশাসনিক প্রধান হিসেবে সংশ্লিষ্ট জেলার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী দায়িত্ব পালন করছেন।”

তাহের সুমন বলেন, “এসব কমিটি ভবনের নকশা অনুমোদন এবং নির্মাণের প্রতিটি ধাপে মান নিশ্চিত করার দায়িত্ব পালন করছে। বিসি কমিটির আওতাধীন ভবনগুলোর কাঠামোগত নকশা গণপূর্ত বিভাগ দ্বারা যাচাই করা হয়, যাতে ভূমিকম্প সহনশীলতা নিশ্চিত করা যায়।”

মন্ত্রী বলেন, “বিএনবিসি ২০২০-এর পার্ট-২, অধ্যায়-২ অনুযায়ী সারাদেশে বিল্ডিং কোডের পূর্ণ বাস্তবায়ন ও তদারকি নিশ্চিত করতে চলতি বছরের (২০২৬) ১০ এপ্রিল বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অথরিটি (বিবিআরএ) আইন পাস করা হয়েছে।

“বিবিআরএ গঠনের পর নির্মাণ সংশ্লিষ্ট পেশাজীবীদের জন্য লাইসেন্সিং ব্যবস্থা চালু করা হবে। গণপূর্তমন্ত্রী আরও বলেন, ‘লাইসেন্সপ্রাপ্ত পেশাজীবীরা নকশা প্রণয়ন ও নির্মাণ তদারকির দায়িত্ব পালন করলে সব পর্যায়ে ভূমিকম্প-সহনশীল ভবন নিশ্চিত করা সম্ভব হবে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা