× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসের ভাড়া বাড়ল কিলোমিটারে ১১ পয়সা

বাসস

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬ ১৬:৪০ পিএম

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস/ফাইল ফটো

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। ছবি: বাসস/ফাইল ফটো

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এবং আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে বলে জানিয়েছ্নে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, জ্বালানি তেলের বর্ধিত মূল্যের সঙ্গে সমন্বয় রেখে সরকার বাসের ভাড়া সমন্বয় করেছে। এ হিসেবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। 

সচিবালয়ে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে পরিবহন সেক্টরে ভাড়া বাড়ানোর একটি দাবি উত্থাপিত হয়েছে এবং সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আমরা এটাকে সমন্বয় করতে চেয়েছি। 

তিনি জানান, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে বাস মালিকদের দাবি ছিল প্রতি কিলোমিটারে ২৮ পয়সা করে বাড়ানোর। কিন্তু, সরকার জনগণের দুর্ভোগের কথা বিবেচনা করে কিলোমিটারে মাত্র ১১ পয়সা ভাড়া বাড়িয়েছে। 

তিনি আরও বলেন, এটাকে ভাড়া বাড়ানো বলবো না, এটাকে সমন্বয় বলা যাবে। কারণ, সারাদেশে বাসে ভাড়ার একটি মূল্য নির্ধারিত আছে আগে থেকেই। সেই আগের মূল্যের সঙ্গে এখন মাত্র ১১ পয়সা করে যুক্ত হবে। 

শেখ রবিউল আলম জানান,  ঢাকা ও চট্টগ্রামে আগে বাসের ভাড়া ছিল প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা। এর সঙ্গে এখন যুক্ত হয়েছে মাত্র ১১ পয়সা। তাই এখন প্রতি কিলোমিটারে ভাড়া হবে দুই টাকা ৫৩ পয়সা। এই মূল্যবৃদ্ধির হার মাত্র ৪.৪৫ শতাংশ। 

আগের ভাড়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, আন্তঃজেলা বাসের প্রতি কিলোমিটারের ভাড়া নির্ধারিত ছিল দুই টাকা ১২ পয়সা, এখন ১১ পয়সা মিলে বাসের ভাড়া দাঁড়ালো দুই টাকা ২৩ পয়সা। যা মূল্যবৃদ্ধির হারে মাত্র ৫.১৯ শতাংশ। 

মন্ত্রী বলেন, আজকের মধ্যেই মন্ত্রণালয় থেকে এই বাস ভাড়া সমন্বয়ের বিষয়ে প্রজ্ঞাপন  জারি করা হবে। কেউ সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা