× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘জাল যার জলা তার’ নীতিতে বিশ্বাসী সরকার: ভূমিমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ ২১:৫০ পিএম

ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভায় কথা বলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভায় কথা বলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জলমহাল কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি জনগণের বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ এবং দরিদ্র মৎস্যজীবীদের জীবিকা রক্ষার স্বার্থে কর্তৃপক্ষকে মানবিক, ন্যায়ভিত্তিক ও টেকসই ব্যবস্থাপনার দিকে এগোতে হবে।

ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে বুধবার সরকারি জলমহাল ইজারা প্রদান সংক্রান্ত কমিটির ৯০তম সভায় সভাপতির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, “সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী আমরা ‘জাল যার জলা তার’ নীতিতে বিশ্বাসী। অতীতে জলমহাল ইজারা প্রদানের ক্ষেত্রে অনেক অনিয়ম করা হয়েছে”।  

তিনি অতিদ্রুত স্থানীয় জনপ্রতিনিধিদের মতামত নিয়ে প্রস্তাবিত তালিকা মন্ত্রণালয়ে প্রেরণের জন্য সুনামগঞ্জের জেলা প্রশাসককে নির্দেশনা দেন। সভায় সুনামগঞ্জ জেলার জলমহাল ইজারা সংক্রান্ত বিভিন্ন প্রস্তাব উত্থাপন করা হয়। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ জেলার ‘বিল চুড়ইল’ (বদ্ধ) জলমহালটি পুনঃখননের প্রস্তাব অনুমোদন করা হয়।

সভায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, জেলা থেকে জলমহাল ইজারা সংক্রান্ত যে সুপারিশগুলো আসছে তা রিভিউ করা দরকার। 

তিনি বলেন, “প্রচলিত আইন ও নীতিমালার আলোকে স্থানীয় সংসদ সদস্যদের পরামর্শ নিয়ে প্রস্তাবগুলো রিভিউ করতে হবে যাতে ইনক্লুসিভ ও ফুলপ্রুফ কাজ হয় এবং এতে কোন ফাঁকফোকর থাকবে না যাতে করে কেউ কোন প্রশ্ন তুলতে পারে”। 

সভায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ. এস. এম. সালেহ আহমেদসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা