প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ ২০:২৯ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬ ২০:৩৩ পিএম
বাংলাদেশ পুলিশের লোগো
বাংলাদেশ পুলিশের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বুধবার জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মনজুর মোর্শেদ চৌধুরীর স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো।
প্রজ্ঞাপন অনুযায়ী, তারা বিধি মোতাবেক অবসরজনিত সকল সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন, এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—পুলিশ স্টাফ কলেজের ডিআইজি এ এফ এম মাসুম রব্বানী, রংপুর পিটিসির কমান্ড্যান্ট মহা. আশরাফুজ্জামান, অ্যান্টিটেররিজম ইউনিটে সংযুক্ত থাকা ডিআইজি এ জেড এম নাফিউল ইসলাম ও মনিরুল ইসলাম, নৌ পুলিশে সংযুক্ত ডিআইজি মোহাম্মদ ফয়েজ, পুলিশ অধিদপ্তরের ডিআইজি মাহফুজুর রহমান, এপিবিএন সদর দপ্তরে সংযুক্ত ডিআইজি মুনিবুর রহমান, পুলিশ অধিদপ্তরের ডিআইজি শামীমা বেগম, শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি আবু কালাম ছিদ্দিক, পুলিশ টেলিকমের ডিআইজি আমিনুল ইসলাম এবং এপিবিএনের (পার্বত্য জেলাসমূহ) ডিআইজি সালমা বেগম।
অবসরে পাঠানো দুই অতিরিক্ত ডিআইজি হলেন—রংপুর রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) ইকবাল হোসেন এবং ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি সাখাওয়াত হোসেন।