প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ ১৯:৫৩ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬ ২০:৩৭ পিএম
দেশের তিন বিভাগ-খুলনা, বরিশাল ও সিলেটে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বিসিএস (প্রশাসন) ক্যাডারের তিন অতিরিক্ত সচিব ও মহাপরিচালক পদমর্যাদার কর্মকর্তাকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়েছে।
যাদের পদায়ন করা হয়েছে
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব মো. আবদুল্লাহ হারুনকে খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার করা হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খলিল আহমেদকে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তরের মহাপরিচালক মো. মশিউর রহমানকে সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার পদে পদায়ন করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই বদলি ও পদায়নের আদেশ অবিলম্বে কার্যকর হবে।