× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যপ্রাচ্যের সব রুটে ইউএস-বাংলার ফ্লাইট চলাচল স্বাভাবিক

বাসস

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ ১৬:৪৪ পিএম

 ইউএস-বাংলা এয়ারলাইন্স। ছবি: বাসস/ফাইল ফটো

ইউএস-বাংলা এয়ারলাইন্স। ছবি: বাসস/ফাইল ফটো

মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পুনরায় নিয়মিত ফ্লাইট পরিচালনা শুরু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ওই অঞ্চলের পরিস্থিতির উন্নতি হওয়ায় প্রবাসী বাংলাদেশিদের যাতায়াত সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাম্প্রতিক সংঘাতের কারণে এসব রুটে ফ্লাইট চলাচল বিঘ্নিত হয়েছিল।

বিমান সংস্থাটি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমানে দুবাই, শারজাহ, আবুধাবি, মাসকাট, দোহা, রিয়াদ ও জেদ্দা রুটে তাদের নির্ধারিত ফ্লাইটগুলো চলাচল করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-দোহা রুটে বৃহস্পতিবার থেকে আবারও ফ্লাইট চলাচল শুরু হচ্ছে। ঢাকা থেকে প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৭টায় ফ্লাইটটি ছেড়ে যাবে এবং একই দিন স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় দোহা থেকে ঢাকার উদ্দেশে ফ্লাইটটি রওনা হবে।

ইউএস-বাংলা ঢাকা থেকে মাসকাটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। তবে মাসকাট থেকে ফেরার পথে ফ্লাইটটি চট্টগ্রাম হয়ে ঢাকায় অবতরণ করে। দুবাই রুটে প্রতিদিন চট্টগ্রাম হয়ে ফ্লাইট পরিচালিত হচ্ছে।

এছাড়া আবুধাবি রুটে বৃহস্পতিবার বাদে সপ্তাহে ছয় দিন এবং শারজাহ রুটে সপ্তাহে চার দিন ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।

সৌদি আরবের রিয়াদ রুটে সপ্তাহে পাঁচ দিন (শুক্র, শনি, রবি, মঙ্গল ও বুধবার) এবং জেদ্দায় সপ্তাহে তিন দিন (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার) ফ্লাইট চলাচল করছে।

মধ্যপ্রাচ্যের অধিকাংশ রুটে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট ব্যবহার করা হচ্ছে। তবে রিয়াদ ও জেদ্দা রুটে যাত্রী পরিবহনে ব্যবহৃত হচ্ছে এয়ারবাস এ৩৩০-৩০০।

ইউএস-বাংলার বহরে বর্তমানে তিনটি এয়ারবাস এ৩৩০-৩০০ এবং নয়টি বোয়িং ৭৩৭-৮০০-সহ মোট ২৫টি উড়োজাহাজ রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অদূর ভবিষ্যতে মদিনা ও দাম্মামে ফ্লাইট শুরুর মাধ্যমে মধ্যপ্রাচ্যে নেটওয়ার্ক বাড়ানোর পরিকল্পনা রয়েছে বিমান সংস্থাটির।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে সৃষ্ট যুদ্ধাবস্থা ও বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের মতো ইউএস-বাংলার ফ্লাইট সূচীতেও সাময়িক ব্যাঘাত ঘটে।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা