প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ ১৫:৫৬ পিএম
মন্ত্রিপরিষদ বিভাগের উপ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকার ডিসি রেজাউল করিমকে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিমকে মন্ত্রিপরিষদ বিভাগে বদলি করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের উপ সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তাকে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-২ শাখা থেকে বুধবার জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব জেত্রী প্রু।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। মো. রেজাউল করিম এতদিন ঢাকার ডিসি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বদলির এই আদেশের অনুলিপি এরই মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।