× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারাদেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভূমি মন্ত্রণালয়

কানুনগো পদে ৩২১ জনের পদোন্নতিতে নতুন উদ্দীপনা

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ ১৩:২৯ পিএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৬ ১৩:৩৮ পিএম

ভূমি মন্ত্রণালয়ের অধীন ব্যবস্থাপনা বিভাগের মাঠ পর্যায়ের ৩২১ জন কর্মকর্তা ও কর্মচারীকে ‘কানুনগো’ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গ্রাফিক্স: বাসস

ভূমি মন্ত্রণালয়ের অধীন ব্যবস্থাপনা বিভাগের মাঠ পর্যায়ের ৩২১ জন কর্মকর্তা ও কর্মচারীকে ‘কানুনগো’ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। গ্রাফিক্স: বাসস

দীর্ঘদিন স্থবিরতার পর অবশেষে মাঠ পর্যায়ে কর্মরত ভূমি বিভাগের কর্মকর্তাদের পদোন্নতি দিয়েছে সরকার। এ সিদ্ধান্তে সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে চাঞ্চল্য ও কর্ম উদ্দীপনা ফিরে আসার আশা তৈরি হয়েছে।

ভূমি মন্ত্রণালয় মঙ্গলবার ৩২১ জনকে কানুনগো পদে পদোন্নতি দিয়ে  প্রজ্ঞাপন জারি করেছে।

সূত্রে জানা গেছে, বিভিন্ন স্তরে কর্মরত কানুনগো, সার্ভেয়ারসহ বেশ কয়েকটি পদে দায়িত্ব পালনকারী কর্মকর্তাদের মধ্যে যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে এই পদোন্নতি প্রদান করা হয়েছে। দীর্ঘদিন ধরে পদোন্নতি না হওয়ায় অনেকের মধ্যে হতাশা তৈরি হয়েছিল, যা মাঠ প্রশাসনের কার্যক্রমেও প্রভাব ফেলছিল।

সংশ্লিষ্টরা বলছেন, এই পদোন্নতি শুধু ব্যক্তিগত অগ্রগতিই নয়, বরং পুরো ভূমি ব্যবস্থাপনায় গতিশীলতা আনবে। এতে ভূমি সংক্রান্ত সেবা প্রদান আরও দ্রুত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে নামজারি, খতিয়ান সংশোধন, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির মতো গুরুত্বপূর্ণ সেবাগুলোতে গতি বাড়বে।

একজন পদোন্নতিপ্রাপ্ত কানুন গো বলেন, “দীর্ঘদিন পর এই স্বীকৃতি আমাদের কাজের প্রতি নতুন অনুপ্রেরণা জোগাবে। মাঠ পর্যায়ে সেবার মান উন্নয়নে আমরা আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারব।”

অন্যদিকে, প্রশাসন বিশ্লেষকরা মনে করছেন, নিয়মিত পদোন্নতি না থাকলে সরকারি দপ্তরে কর্মদক্ষতা কমে যায়। তাই এই উদ্যোগ ভবিষ্যতে ধারাবাহিকভাবে বজায় রাখা জরুরি।

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেন, ভবিষ্যতেও কর্মদক্ষতা ও স্বচ্ছতার ভিত্তিতে পদোন্নতি প্রক্রিয়া অব্যাহত থাকবে। এতে করে মাঠ প্রশাসনে জবাবদিহিতা ও সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশা করছেন।

পদোন্নতি ও পদায়ন সংক্রান্ত বিস্তারিত তালিকাটি দেখতে বা ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা