প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬ ১২:৪২ পিএম
আপডেট : ২২ এপ্রিল ২০২৬ ১২:৪৪ পিএম
বাংলাদেশ পুলিশের ক্যাডারভুক্ত চারজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে রদবদল করা হয়েছে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ পুলিশের ক্যাডারভুক্ত চারজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে রদবদল করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব তৌহিফ আহমেদ।
কাকে কোথায় পাঠানো হলো
প্রজ্ঞাপন অনুযায়ী, কিশোরগঞ্জ জেলার বর্তমান পুলিশ সুপার (এসপি) ড. এস এম ফরহাদ হোসেনকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
তার স্থলাভিষিক্ত হচ্ছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ মিজানুর রহমান। তাকে কিশোরগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, রংপুরের পুলিশ সুপার জনাব মো. মারুফাত হুসাইনকে ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। তার জায়গায় রংপুরের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক।
মন্ত্রণালয় জানিয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপনের অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আইজিপিসহ সংশ্লিষ্ট দপ্তরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।