× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সংরক্ষিত নারী আসনে নির্বাচনে মনোনয়নপত্র দাখিল করলেন ৫৩ জন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ ১৯:২৩ পিএম

জাতীয় সংসদ ভবন। ছবি: বাসস

জাতীয় সংসদ ভবন। ছবি: বাসস

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে বিভিন্ন দল ও জোট এবং স্বতন্ত্রভাবে মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত  মনোনয়নপত্র দাখিল করেছেন মোট ৫৩ জন প্রার্থী।

এদিন বিকেল পৌনে ৫টায় ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে নির্বাচনের রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “আজকে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ছিল। পূর্বঘোষিত সময় অনুযায়ী আজ (মঙ্গলবার) বিকেল ৪টায় সময় শেষ হওয়া পর্যন্ত আমরা বিএনপি এবং জোট থেকে ৩৬টি মনোনয়নপত্র পেয়েছি, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জোট থেকে ১৩টি এবং স্বতন্ত্র জোট থেকে একটি মনোনয়নপত্র পেয়েছি”।

তিনি আরো বলেন, “এর বাইরে আমরা তিনজনের মনোনয়নপত্র পেয়েছি, তারা হলেন— শাম্মা আক্তার, মোসাম্মৎ মেহরুন্নেসা ও মাহবুবা রহমান। এই তিনজন আসলে কোনো দল বা জোট থেকে আবেদন করেননি, তারা নিজেদের মতো করে মনোনয়নপত্র জমা দিয়েছেন”।

তিনি বলেন, “কমিশনের পূর্বঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং অফিসার আগামী ২২ এপ্রিল দুপুর ২ টা থেকে বিকেল ৪টা ও ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জমাকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই করবেন। প্রার্থীদের মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল করা যাবে আগামী ২৬ এপ্রিল এবং কমিশন আপিল নিষ্পত্তি করবেন ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে”।

এ সময়, গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে রিটার্নিং কর্মকর্তা বলেন, “২২ এপ্রিল জামায়াত জোট ও স্বতন্ত্র জোটের মনোনয়নপত্র বাছাই হবে। পরদিন ২৩ এপ্রিল বিএনপি জোটের মনোনয়নপত্র বাছাই হবে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা