× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাসস

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ ১৬:২১ পিএম

আপডেট : ২০ এপ্রিল ২০২৬ ১৬:২৮ পিএম

সচিবালয়ে সোমবার পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: বাসস

সচিবালয়ে সোমবার পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: বাসস

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ।

‎সচিবালয়ে পানিসম্পদ মন্ত্রীর অফিস কক্ষে সোমবার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

‎এসময় মন্ত্রী বলেন, জার্মানি বাংলাদেশের বড় উন্নয়ন অংশীদার। বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। তাই জনপ্রত্যাশা অনুযায়ী কাজ করতে আগ্রহী। পানিসম্পদের সঠিক ব্যবস্থাপনা, নদীর দূষণ প্রতিরোধ, বন্যা ও জলাবদ্ধতা দূরীকরণে জার্মানির সহযোগিতা চান মন্ত্রী।

‎‎রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের পানিসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করতে আগ্রহী জার্মানি। বাংলাদেশকে সহযোগিতায় তার দেশের আগ্রহের কথাও তুলে ধরেন।

‎‎সাক্ষাতে দু’দেশের পানি সম্পদ ব্যবস্থাপনা, ভূ-উপরিস্থ ও ভূ-গর্ভস্থ পানির সঠিক ব্যবহার, জলবায়ু পরিবর্তনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

‎‎এসময় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড.এ.কে. এম শাহাবুদ্দিন এবং জার্মান দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট উলিশ ক্লেপমান উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা