× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘সংসদের কেনাকাটায় হরিলুট’: তদন্তে কমিটি, বিল পরিশোধ স্থগিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ ২৩:১৩ পিএম

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬ ২৩:১৩ পিএম

জাতীয় সংসদ ভবন। ফাইল ফটো

জাতীয় সংসদ ভবন। ফাইল ফটো

জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় অনিয়ম ও ‘হরিলুটের’ অভিযোগ খতিয়ে দেখতে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সংসদ সচিবালয়। একইসঙ্গে তদন্ত কমিটির প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কেনাকাটার যাবতীয় বিল পরিশোধ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ থেকে রবিবার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি একটি জাতীয় দৈনিক পত্রিকা ও বিভিন্ন অনলাইন পোর্টালে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত ও প্রচারিত প্রতিবেদনে জাতীয় সংসদ সচিবালয়ের ক্রয়কার্য সম্পর্কে যে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। যা কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। ওই সংবাদের প্রেক্ষিতে জাতীয় সংসদের পক্ষ থেকে অচিরেই একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। 

জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. মনির হোসেনের সই করা ওই বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, তদন্ত কমিটির রিপোর্ট হাতে না আসা পর্যন্ত ওই ক্রয় সংক্রান্ত কোনো বিল পরিশোধ করা হবে না।

এর আগে, এদিন একটি জাতীয় দৈনিক ও কয়েকটি অনলাইন পোর্টালে সংসদের কেনাকাটায় ‘হরিলুট’ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা