× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশে রদবদল: ৬ ঊর্ধ্বতন কর্মকর্তার নতুন পদায়ন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ ২১:৩২ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

বাংলাদেশ পুলিশে আবারও প্রশাসনিক রদবদল করা হয়েছে। পুলিশের ৫ জন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এবং একজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। জনস্বার্থে এই বদলির সিদ্ধান্ত নিয়েছে পুলিশ সদর দপ্তর।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে রবিবার এ আদেশ জারি করা হয়। নির্দেশনায় বদলিকৃত কর্মকর্তাদের অবিলম্বে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেনকে একই জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পুনঃপদায়ন করা হয়েছে। যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারকে মুন্সিগঞ্জ জেলায় বদলি করা হয়েছে এবং যশোরের অন্য একজন অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিনকে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এছাড়া, মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষকে নারায়ণগঞ্জের ‘খ’ সার্কেলে দায়িত্ব দেওয়া হয়েছে। নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদকে ফেনী জেলার ছাগলনাইয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

পৃথক আরেকটি আদেশে নারায়ণগঞ্জের ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমরান আহম্মেদকে মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে। এর আগে তাকে টাঙ্গাইলের গোপালপুর সার্কেলে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং মাঠপর্যায়ে কাজের গতি বাড়ানোর লক্ষ্যে এই রদবদল আনা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিজ্ঞতা ও দক্ষতা বিবেচনা করেই তাদের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা