প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ ১৮:৩২ পিএম
আপডেট : ১৯ এপ্রিল ২০২৬ ১৮:৫৪ পিএম
প্রতীকী ছবি/বাসস
সুপ্রিম কোর্টে বিদ্যমান সাব-পোস্ট অফিসের পাশাপাশি নৈশকালীন ডাকঘর স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে ডাক অধিদপ্তর।
ডাক অধিদপ্তরের পরিচালক মো. আমিনুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তির বরাতে শনিবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস এ তথ্য জানিয়েছে।
মো. আমিনুর রহমান জানান, সুপ্রিম কোর্টে বিদ্যমান সাব-পোস্ট অফিসের পাশাপাশি নৈশকালীন/বি-গ্রেড ডাকঘর স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। জনসাধারণের ডাক সেবার সুবিধার্থে ও সরকারি কাজের স্বার্থে হাইকোর্ট উপ-ডাকঘরের গ্রাহকবৃন্দের চাহিদার পরিপ্রেক্ষিতে ঢাকা নগরী উত্তর বিভাগ, ঢাকার সংস্থাপন দিয়ে ঢাকা কোর্ট সাব পোস্ট অফিসের পাশাপাশি নৈশকালীন ডাকঘর দ্বিতীয় শিফট চালু করার বিষয়ে মহাপরিচালক সম্মতি জ্ঞাপন করেছেন।
আইনজীবীরা জানান, নৈশকালীন ডাকঘর দ্বিতীয়য় শিফট চালুতে বিচারপ্রার্থী ও আইনজীবীরা উপকৃত হবেন। এতদিন দুপুরের মধ্যেই সরকারি ডাকঘরের কার্যক্রমে চিঠি পোস্টের কাজ সীমাবদ্ধ ছিল।
ফলে উচ্চ আদালতের আদেশ ডাকযোগে পাঠানো বিলম্ব হতো। নৈশকালীন ডাকঘর চালুতে এ সমস্যার সমাধান হচ্ছে।